Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য সেঁজুতি গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 02:03 PM পড়তে ১ মিনিট
সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য সেঁজুতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে শহরের ইটেগাছা এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (১৯ মে) রাত তিনটার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “লায়লা পারভীন ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তিনি তদন্তাধীন আসামি।”

ওসি আরও বলেন, “তাকে দ্যা স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নম্বর মামলায় গ্রেপ্তার দে‌খি‌য়ে আদাল‌তে পাঠানোর প্রস্তুতি চলছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য সেঁজুতি গ্রেপ্তার

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার