Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরার সীমান্ত থেকে ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

BN DESK
03 September 2026, 04:56 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরার সীমান্ত থেকে ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

নিউজ ডেস্ক: সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের দুই হাজার পিস ভারতীয় ইয়াবা এবং ওষুধ জব্দ করেছে বিজিবি। তবে, এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, আজ দিনভর সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, বৈকারী, কালিয়ানী, তলুইগাছা, ঝাউডাঙ্গা এবং কলারোয়া উপজেলার মাদরা ও সুলতানপুর সীমান্ত থেকে এসব মাদক ও ওষুধ জব্দ করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল বলদঘাটা নামক স্থান থেকে এক হাজার পিস ভারতীয় ইয়াবা ও তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কামারবাড়ি নামক স্থান থেকে আরো এক হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। এছাড়া সদর উপজেলার ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কলারোয়া উপজেলার মাদরা বিওপির আভিযানিক দল চাঁন্দা ও শ্মশ্বান নামক স্থান থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল পোতাপাড়া নামক স্থান থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মাদক ও ওষুধের আনুমানিক বাজার মূল ১৩ লাখ ৭০ হাজার টাকা।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরার সীমান্ত থেকে ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার