সাতক্ষীরার সদরের বালুবাহী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মগে পাঠিয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার মুনজিতপুর এলাকার জয় (২০) ও মাছখোলার গ্রামের শিহাবউজ্জামান।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, দুপুরে বালুবাহী ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। পথে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় এলাকায় পৌঁছে বিপরীতদিক আসা একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও সহকারী পালিয়ে যায়।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।