Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় তিন বিদেশি পিস্তল, গুলিসহ অস্ত্র কারবারি গ্রেফতার

BN DESK
03 September 2026, 04:12 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় তিন বিদেশি পিস্তল, গুলিসহ অস্ত্র কারবারি গ্রেফতার

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান চালিয়ে একই উপজেলার কালাবাড়িয়া গ্রামের জাফর গাজীর ছেলে আসাদুল গাজীকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ হাতে নাতে আটক করা হয়। আসাদুল গাজীর নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় তিন বিদেশি পিস্তল, গুলিসহ অস্ত্র কারবারি গ্রেফতার

B
BN DESK | 04 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার