Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা; ৫ সেনাসদস্য আহত

BN DESK
03 September 2026, 03:37 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা; ৫ সেনাসদস্য আহত

নিউজ ডেস্ক:   সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিয়েছে সেনাবাহিনীর একটি গাড়ি। এ ঘটনায় বাহিনীটির পাঁচ সদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত সেনা সদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সৈনিক রমজান, সৈনিক সৈকত, সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী। 


সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এ ঘটনায় গাড়িতে থাকা ৪-৫ জন সেনা সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা; ৫ সেনাসদস্য আহত

B
BN DESK | 21 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার