Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় পরীক্ষার হলে কলেজছাত্রীর মৃত্যু

BN DESK
01 September 2026, 07:19 PM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় পরীক্ষার হলে কলেজছাত্রীর মৃত্যু

পরীক্ষার হলে সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী শরিফা আক্তার লিপি মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিফা আক্তার লিপি সাতক্ষীরা সদরের মাছখোলা এলাকার মো. শহিদুল ইসলামের মেয়ে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ছাত্রী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে কলেজ পরিবার শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবার কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।

আগামী রোববার (২৪ আগস্ট) বাদ জোহর সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় পরীক্ষার হলে কলেজছাত্রীর মৃত্যু

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার