Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 04:41 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   সাতক্ষীরায় রসুলপুর এলাকার ভাড়া বাসা থেকে অনুপম কুমার ঘোষ (২৬) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার মরদেহটি উদ্ধার করা হয়।

অনুপম কুমার ঘোষ বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশিস কুমার ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন ও রসুলপুর এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন। গত রাত ২টার দিকে ডিউটি শেষে বাসায় ফেরেন তিনি।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ডিউটি শেষে ফেরার পর স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি হয় অনুপমের। পরে পাশের কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ভোর রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করছি, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার