Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় বাস চাপায় মা-ছেলে নিহত

BN DESK
03 September 2026, 03:33 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় বাস চাপায় মা-ছেলে নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মা-ছেলে নিহত, আহত হয়েছেন বাবা ও মেয়ে। হতাহতরা মোটরসাইকেল করে যাচ্ছিলেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টার ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন -রিতা সাধু (৩২) ও তার তিন বছর বয়সী ছোট ছেলে। এতে আহত হয়েছেন তার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে। তারা খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কপিলমুনি থেকে মোটরসাইকেলে করে সাগরদাড়ি যাচ্ছিলেন তারা। কুমিরায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা লাইনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রিতা সাধু ও তার ছোট ছেলে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, সাগরদাড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের ওপর দিয়ে চালিয়ে যায়। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর দুইজন আহত হয়েছেন।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় বাস চাপায় মা-ছেলে নিহত

B
BN DESK | 25 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার