Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

BN DESK
03 September 2026, 04:10 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক:   সাতক্ষীরায় শহরের ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বরকত আলী গাজী সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকত আলী গাজী সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন। হঠাৎ অসাবধানবশত ছাদের ওপর থেকে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার