Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ ও সাংবাদিক আটক

BN DESK
03 September 2026, 03:08 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ ও সাংবাদিক আটক
সাতক্ষীরার শ্যামনগরে বেকারীতে চাঁদাবাজির সময় তিন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
 
আজ বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা নামের বেকারীতে ম্যাজিস্ট্রেট-পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের আটক করে।  
 
পরে পুলিশ তাদের কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া পরিচয় পত্র, মোবাইল ফোন, একটি ভিডিও ক্যামেরা ও একটি প্রাইভেটকার জব্দ করে।

 
আটককৃতরা হলেন, জেলার কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামে শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), গাজীপুর জেলার বাসন থানার নগরঘাট গ্রামে আবু সাইদের ছেলে জয় সরদার (৩০) ও রাজধানীর উত্তরা এলাকার আবুল খায়েরের ছেলে ফারুক হোসেন (৪৫)।
 
পুলিশ জানায়, আটকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে ভুয়া মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলো।
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে তারা উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা বেকারী থেকে ৩ হাজার টাকা আদায় করে। এ সময় আরো বেশি টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় জনতা তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এর আগে ওই তিন ব্যক্তি একই এলাকায় চাঁদাবাজি করেছে বলে অভিযোগ আছে।
এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ ও সাংবাদিক আটক

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার