Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় মা‌হিন্দ্রা-বাস সংঘ‌র্ষে ব্যবসায়ী নিহত,আহত ৬

BN DESK
03 September 2026, 03:11 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় মা‌হিন্দ্রা-বাস সংঘ‌র্ষে ব্যবসায়ী নিহত,আহত ৬

নিউজ ডেস্ক:  সাতক্ষীরার দেবহাটা উপ‌জেলার চাঁদপুর মাদরাসা সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে লক্ষীকান্ত মন্ডল (৫৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মাহিন্দ্রার আরও ছয় যাত্রী।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ী লক্ষীকান্ত মন্ডল সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মণ্ডলের ছেলে। 

এছাড়া আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানি, সরমা মন্ডল, কবিতা মন্ডল , মনীষা ও সীতা মন্ডল। 

নিহত লক্ষীকান্ত মণ্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মন্ডল জানান, কালিগঞ্জ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্তসহ ছয়জন মাহিন্দ্রা যোগে বাড়ি ফিরছিলেন। চাঁদপুর এলাকায় পৌঁছা‌লে তাদের বহনকারী মাহিন্দ্রাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি উল্টে সাতজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লক্ষীকান্তের মৃত্যু হয়।

দেবহাটা থানার উপ-পরিদর্শক সুজন তালুকদার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসসহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় মা‌হিন্দ্রা-বাস সংঘ‌র্ষে ব্যবসায়ী নিহত,আহত ৬

B
BN DESK | 10 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার