Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল

BN DESK
03 September 2026, 04:44 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল

সাতক্ষীরা জেলা যুবলীগের কিছু নেতাকর্মী শহরে ঝটিকা মশাল মিছিল করেছেন। মিছিলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি করেছেন।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের বকচরা মোড় বাইপাস সড়কে এই ঝটিকা মশাল মিছিল হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিছিলে নেতৃত্ব দেন।

 

মিছিলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর হুসাইন সুজন, পৌর যুবলীগের নেতা ইউসুফ সুলতান মিলন, আশাশুনির সামসুল আলম, মুরশিদ, নাহিদসহ আরও কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

 
 

এ সময় যুবলীগ নেতারা দ্রুত সময়ের মধ্যে ড. ইউনুসের পদত্যাগ দাবি করে তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল

B
BN DESK | 16 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার