Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে আসর থেকে ৯ জুয়াড়ি আটক

BN DESK
10 October 2025, 09:55 PM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে আসর থেকে ৯ জুয়াড়ি আটক

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে জুয়া খেলা ও সহযোগিতার অভিযোগে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে।

আজ বৃৃহস্পতিবার (১২ জুন)  দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এর আগে বুধবার রাতে শহরের পলাশপোল এলাকার আজাহার আলী রবির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ হাজার টাকা, জুয়া খেলার নানা সামগ্রী ও বেশ কয়কটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃৃতরা হলেন, বাড়ির মালিক সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত জি.এম এ জবারের ছেলে জি.এম আজাহার আলী রবি (৬৭), শহরের রসুলপুর এলাকার সজল হাসানের ছেলে জামাত আলী (৫৫), পুরাতন সাতক্ষীরা এলাকার দীন মোহাম্মাদ গাজীর ছেলে অবুল কালাম (৫৭), শহরের কামালনগর এলাকার মৃত এলাই বক্সর ছেলে নবাব আলী (৬০), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত রাজিবুল ইসলামের ছেলে তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে অলাউদ্দিন (৬০), সাতক্ষীরা সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে আতিয়ার রহমান (৬৫), একই উপজলার ধুলিহর গ্রামের শেকের আলীর ছেলে আবু তালব (৫০) ও যশোর জেলার শার্শা থানার বাঁগআচড়া গ্রামের ইনতাজ সরদারের ছেলে মেহের আলী (৫২)।

পুলিশ জানায়, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার জৈনক আজাহার আলী রবির বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে এমন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালায় যৌথবাহিনীর একটি টিম। এ সময় রবির বাড়ির নিচতলায় জুয়ার আসর থেকে হাতে নাতে ৮ জুয়াড়িকে আটক করা হয়। এছাড়া বাড়িতে টাকার বিনিময় নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিক আজাহার আলী রবিকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, জুয়া খেলার নানা সামগ্রী ও বেশ কয়কটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে আটককৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, আসামিদের আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে আসর থেকে ৯ জুয়াড়ি আটক

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার