Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ হাজার কেজি আম জব্দ

BN DESK
02 September 2026, 02:32 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণার পরও আবারও প্রায় ৯ হাজার কেজি রাসায়নিক দিয়ে পাকানো অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ।
 
আজ বুধবার (২৯ এপ্রিল) ভোরের দিকে ট্রাকে করে চট্টগ্রামে নিয়ে যাবার পথে সাতক্ষীরা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই বিশাল চালানটি আটক করে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটি থেকে ৩৫১ ক্যারেট, প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ব আমগুলোতে বিষাক্ত কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল।
 
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুরে জব্দকৃত এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।
 
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
 
এছাড়া গত ২৭ এপ্রিল তালা উপজেলার পাটকেলঘাটা থেকে প্রায় ২০০ কেজি অপরিপক্ক আম বাজারজাত করার সময় প্রশাসন তা আটক করে নষ্ট করে।
 
সাতক্ষীরা জেলা প্রশাসন ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা যাবে। ১৫ মে থেকে হিমসাগর ও খিরসা, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম ভাঙার সময় নির্ধারণ করা হয়েছে।
এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ হাজার কেজি আম জব্দ

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার