Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় সীমান্তে ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ

BN DESK
03 September 2026, 03:38 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় সীমান্তে ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ

ভারত থেকে বাংলাদেশে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে উক্ত রূপা জব্দ করা হয়। তবে, বিজিবি এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে একটি চৌকস দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১২ কেজি ৯৭৫ গ্রাম রুপা জব্দ করে। জব্দ করা রূপার বাজার মূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণসহ জব্দ করা রূপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, সাতক্ষীরা ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার ভারতীয় শাড়ি, বোরকা, ওষুধ ও সাবানসহ বিভিন্ন মালামাল জব্দ করে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় সীমান্তে ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ

B
BN DESK | 19 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার