Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
02 September 2026, 03:54 AM পড়তে ১ মিনিট

সাতক্ষীরা জেলার সদর উপজেলায় আজ সড়ক পারাপারের সময়ে ইজিবাইকের (ব্যাটারি চালিত থ্রি-হুইলার) ধাক্কায় তামান্না খাতুন (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামান্না খাতুন সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার এলাকার মো. আব্দুল হাইয়ের কন্যা। সে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে তামান্না বাড়ি থেকে বের হয়ে ভালুকা চাঁদপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তামান্না খাতুনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও জানান,  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 20 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার