Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরা থানার লুট হওয়া পিস্তলসহ আটক ২

BN DESK
07 September 2026, 03:36 PM পড়তে ১ মিনিট
সাতক্ষীরা থানার লুট হওয়া পিস্তলসহ আটক ২

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

আজ বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার ও মঙ্গলবার সদর উপজেলার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুচপুকুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মুকুল হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার ভোরে একই এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়। তাদের কাছে পাওয়া অস্ত্রটি এর আগে সদর থানা থেকে লুট হয়েছিল।

গ্রেপ্তারকৃত দুই অস্ত্র ব্যবসায়ীর নামে সাতক্ষীরা সদর থানা ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের অস্ত্রসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরা থানার লুট হওয়া পিস্তলসহ আটক ২

B
BN DESK | 06 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার