Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরা শ্যামনগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

BN DESK
03 September 2026, 03:52 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরা শ্যামনগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার জাহাজঘাটা ব্রিজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন. দোকান ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে।

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের এসএম জালাল উদ্দীনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। 

ওসি হুমায়ুন কবির মোল্যা বলেন, শ্যামনগর থানায় দায়ের হওয়া দোকান ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার পলাতক আসামি ছিলেন ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলার জাহাজঘাটা এলাকার ব্রিজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও দোকান ভাঙচুরের মালামাল উদ্ধার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরা শ্যামনগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

B
BN DESK | 01 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার