Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

BN DESK
03 September 2026, 04:47 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরায় ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে সোনাসহ সুমন ইসলামকে (১৭) আটক করে বিজিবি সদস্যরা।

আটক কিশোর সুমন ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে যে, ভোমরা সীমান্তের ফলমোড় দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল উল্লেখিত স্থানে সতর্ক অবস্থান নেয়। বৃহস্পতিবার দুপুরের দিকে কিশোর সুমন ইসলাম ভোমরার ফলমোড় দিয়ে পায়ে হেটে লক্ষীদাড়ি সীমান্তের দিকে এগিয়ে যেতে থাকলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ২০৪ গ্রাম ৭০০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকা। উদ্ধারকৃত সোনা বার ট্রেজারি অফিসে জমা ও আসামীকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

অপরদিকে, জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক জব্দ করেছে বিজিবি।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

B
BN DESK | 14 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার