Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টায় আটক ২

BN DESK
03 September 2026, 05:48 PM পড়তে ১ মিনিট
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টায় আটক ২

নিউজ ডেস্ক:  সাতক্ষীরার কালিয়ানী সীমন্তে দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ২ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাতে সাতক্ষীরার কালিয়ানী সীমন্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- খুলনার রূপসার মহাতাব উদ্দিনের মেয়ে নার্গিস আক্তার (২৫) ও যশোরের অভয়নগর উপজেলার ছিদ্দিপাশা গ্রামের মুজিবর পাটোয়ারির মেয়ে জোসনা আক্তার (৩২)।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, ‘‘অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ২ নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টায় আটক ২

B
BN DESK | 21 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার