Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতলার লাল শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

BN DESK
03 September 2026, 09:47 PM পড়তে ১ মিনিট

বরিশালের উজিরপুর উপজেলার লাল শাপলার বিলে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত রাকিবুল ইসলাম (২৫) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা-ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শাপলার বিলে ঘুরতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে যান রাকিবুল ইসলাম।

সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করলেও দীর্ঘ সময় পর তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বন্ধু বাপন মিস্ত্রী জানান, ২০ থেকে ২৫ জন বন্ধু মিলে সকালে উজিরপুরের শাপলার বিল ঘুরতে আসেন। সেখানে একটি নৌকায় রাকিবুলসহ ১০ থেকে ১২ জন বিলের মাঝখানে যান।

একপর্যায়ে অসাবধানতাবশত রাকিবুল পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ডা. রেজাউলের ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকা: বরিশাল উজিরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

সাতলার লাল শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

B
BN DESK | 27 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার