Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাফ ফুটসাল চ্যাম্পিয়নদের চ্যানেল আইয়ের সংবর্ধনা

BN DESK
01 February 2026, 07:25 PM পড়তে ১ মিনিট

প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলকে সম্মাননা দিয়েছে চ্যানেল আই। খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন চ্যানেল আই-এর বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ। পরে এক লাইভ শোতে নিজেদের অনুভুতি ব্যক্ত করেন ফুটসাল বিজয়ীরা।

আজ ৩১ জানুয়ারি চ্যানেল আই ভবনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারীরা।

ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর ভূটানের সাথে দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকেও ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ ও পরের ম্যাচে শ্রীলংকাকে ৬-৩ গোলে উড়িয়ে দেয় সাবিনা বাহিনী।

এরপর পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

সাফ ফুটসাল চ্যাম্পিয়নদের চ্যানেল আইয়ের সংবর্ধনা

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার