Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে

BN DESK
02 September 2026, 02:57 PM পড়তে ১ মিনিট
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহুল হকের আদালত।

আজ বুধবার  (২৭ নভেম্বর) সকাল ১১টায় কড়া নিরাপত্তার মাধ্যমে প্রিজন ভ্যানে করে আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

সেখানে তাকে ২নং আমলি আদালতের বিচারকের আদালতে তোলা হয়।

এদিকে, রিমান্ড মঞ্জুরের পর আসামি এজলাস থেকে বের হয়ে প্রিজন ভ্যানে ওঠার আগে আদালত এলাকায় উপস্থিত উৎসুক জনতা ‘ভুয়া ভুয়া’ ও ‘চোর’সহ নানা স্লোগান দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী জানান, আসামির পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী জানান, আব্দুস শহীদের বয়স ও অসুস্থতা দেখিয়ে জামিন চাইলে আদালত আবেদন মঞ্জুর করেননি। আদালত এলাকায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয় ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুল আহাদ গত ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির এমপি প্রার্থী হাজি মুজিবুর রহমানের স্থানীয় ভোজপুর বাজারে নির্বাচনি পথসভায় ১নং আসামি সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নির্দেশে হামলা করা হয়। ওই পথসভায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। মামলায় এজাহারভুক্ত ৫৫ জন ছাড়াও অজ্ঞাত আরও অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে আদালতে হাজিরার জন্য গত ২৪ নভেম্বর সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়।

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে

B
BN DESK | 27 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার