Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবেক সেনা প্রধানের বড় ভাই রফিক গ্রেপ্তার

BN DESK
03 September 2026, 03:47 AM পড়তে ১ মিনিট
সাবেক সেনা প্রধানের বড় ভাই রফিক গ্রেপ্তার

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের বড় ভাই খুলনা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তার বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেএমপির ডিবি সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুর ও বৈকালীতে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় গত ৩০ আগষ্ট নগরীর খালিশপুর থানায় এক বিএনপি নেতা এ মামলা করেন। মামলায় ৭০ নম্বর আসামী হিসেবে রয়েছেন রফিক উদ্দিন।

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো: তাজুল ইসলাম। তিনি জানান, দু’টি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবব্যবস্থা প্রক্রিয়াধীন। রবিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান কেএমপির গোয়েন্দা শাখার এই কর্মকর্তা

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাবেক সেনা প্রধানের বড় ভাই রফিক গ্রেপ্তার

B
BN DESK | 01 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার