Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি উদযাপন করলো এনসিসি ব্যাংক

BN DESK
05 September 2026, 09:16 AM পড়তে ১ মিনিট
সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি উদযাপন করলো এনসিসি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালের জন্য “সাসটেইনেবল ব্যাংক” এর স্বীকৃতি অর্জন করেছে এনসিসি ব্যাংক।  এই সম্মাননা উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দের সাথে কেক কেটে এই অর্জন উদযাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ মনিরুল আলম এবং হেড অব সাস্টেইনেবল ও উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালে টেকসই আর্থিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শীর্ষ ১০টি সাসটেইনেবল ব্যাংকের মধ্যে স্থান করে নেয় এনসিসি ব্যাংক।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এ উপলক্ষ্যে ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের অভিনন্দন জানান। তিনি বলেন, এনসিসি ব্যাংক সব সময় বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত পাঁচটি সূচকে ধারাবাহিক সাফল্যের ফলেই এ স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে, সেগুলো হলোঃ সবুজ ও টেকসই অর্থায়ন, করর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে পুনঃঅর্থায়ন, মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সূচক (আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ, মূলধন পর্যাপ্ততা, বার্ষিক মুনাফা ইত্যাদি) এবং ব্যাংকিং সেবার বিস্তৃতি। তিনি জানান, ২০২৪ সালে ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১১%, ঋণ প্রবৃদ্ধি ৫%, সাস্টেইনেবল ফাইন্যান্স ৪৯৭% এবং গ্রিন ফাইন্যান্স বেড়েছে ২৭২%। এছাড়া, এসএমই খাতে ঋণ ১১% বেড়েছে এবং সিএসআর কার্যক্রমের আওতায় প্রায় ১৫,০০০ প্রান্তিক কৃষককে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, শরীয়াহ ভিত্তিক “এনসিসি ইসলামিক ব্যাংকিং” এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে “এনসিসি পরমা” ব্যাংকিং -এ অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম “এনসিসি অলওয়েজ” স্মার্ট অ্যাপের মাধ্যমে গ্রাহকদের যেকোনো স্থানে যেকোনো সময়ে স্বাচ্ছন্দে ব্যাংকিং সেবা নিশ্চিত করা হচ্ছে। এনসিসি ব্যাংক ভবিষ্যতেও টেকসই অর্থায়নসহ সার্বিক ব্যাংকিং সূচকে আরও উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি উদযাপন করলো এনসিসি ব্যাংক

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার