Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাহরিতে রাখুন রুই মাছের দোপিয়াজা

BN DESK
02 September 2026, 10:58 PM পড়তে ১ মিনিট
সাহরিতে রাখুন রুই মাছের দোপিয়াজা

সাহরিতে রাখতে পারেন রুই মাছ। প্রতিদিন একই ধাঁচের খাবারে টেবিল বোঝাই না করে ভিন্নতা নিয়ে আসুন। জেনে নিন রুই মাছের দোপিয়াজা রান্নার প্রক্রিয়া। 

উপকরণ

মাছ ভাজার জন্য
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
লবণ ১/২ চা চামচ

রান্নার জন্য
রুই মাছ ৪ টুকরা
পেঁয়াজ কুচি দেড় কাপ
রসুন কুচি ১ চা চামচ
কাঁচা মরিচ ২টি (ফালি করা)
আদা বাটা ১/২ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ
লবণ পরিমাণমতো
টমেটো ১টি
ধনিয়া পাতা কুচি ১/৪ কাপ
কুসুম গরম পানি দেড় কাপ
তেল ১/৩ কাপ

প্রস্তুত প্রণালী

মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

মাছের গায়ে কোনো পানি থাকা যাবে না। এখন মাছের সঙ্গে ১/২ চা চামচ লবণ, ১/২ চা চামচ হলুদ এবং ১/২ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মেখে রাখুন।
প্যানে তেল নিয়ে চুলায় গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে মসলা মাখা মাছ দিয়ে দিন।

এখন চুলার আঁচ মাঝারি করে দিয়ে মাছের দু’পিঠ লালচে করে ভেজে নিন।
মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো আলাদা প্লেটে তুলে রেখে দিন। এখন এই তেলে একে একে রসুন কুচি, পেঁয়াজ এবং কাঁচা মরিচ ফালি দিয়ে দিন।
পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে দিন। সব একসঙ্গে ভালো করে নেড়ে দিয়ে একে একে হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে রান্না করুন।

চুলার আঁচ মাঝারি রেখে মসলায় অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। মোট এক কাপ পানি অল্প অল্প করে দিয়ে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে মসলার ওপর তেল উঠে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিন।

এক মিনিট পর মাছ সাবধানে উল্টে দিয়ে মাছে বাকি ১/২ কাপ পানি দিয়ে পাত্র ঢেকে দিন। মাঝারি আঁচে মাছ ঢেকে পাঁচ-সাত মিনিট রান্না করুন, যাতে মাছের ভেতর ভালোভাবে মসলা প্রবেশ করে।

পাঁচ থেকে সাত মিনিট পর পাত্রের ঢাকনা তুলে মাছের ওপর টুকরা করে রাখা টমেটো এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিন। মাছের ঝোলের ওপর তেল উঠে এলে চুলা বন্ধ করে দিয়ে মাছ তিন থেকে চার মিনিট ঢেকে রেখে দিন। এরপর পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে মজাদার রুই মাছের দোপিয়াজা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

সাহরিতে রাখুন রুই মাছের দোপিয়াজা

B
BN DESK | 20 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার