Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাড়ে তিনঘন্টা কচুরিপানার মধ্যে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি

BN DESK
03 September 2026, 09:40 PM পড়তে ১ মিনিট

একটি ব্যবসা প্রতিষ্ঠানে (দোকান) চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে খালের কচুরিপানার মধ্যে সাড়ে তিনঘন্টা নাক বের করে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি এক চোরের। গ্রামবাসীর প্রাণপন চেষ্টায় অবশেষে খালের কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকা চোরকে আটক করা হয়েছে।
 
আজ বুধবার ( ১ জুলাই ) ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামের। আটক চোর সুজন হাওলাদার (৩২) পাশ্ববর্তী হাপানিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।

ওই গ্রামের বাসিন্দা সজিব হাওলাদার জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে চুরি করতে ঢুকে এক চোর। দোকানের মালামাল চুরি করার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাকচিৎকার শুরু করে। 

একপর্যায়ে পালিয়ে বাঁচতে দোকানের পাশে খালের কচুরিপানার মধ্যে ঝাপ দেয় ওই চোর। পরবর্তীতে সাড়ে তিনঘন্টা তল্লাশি চালিয়ে বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে কচুরিপানার মধ্যে নাক বের করা অবস্থায় চোরকে আটক করা হয়। 
তিনি আরও জানান, দীর্ঘক্ষন পানিতে থাকার কারনে চোর সুজন অসুস্থ্য হয়ে পরেছে। তাই তার চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্য ও তার (সুজন) বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ বিষয়ে এখনও কেউ থানা পুলিশকে অবগত করেননি। চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: বরিশাল গৌরনদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

সাড়ে তিনঘন্টা কচুরিপানার মধ্যে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি

B
BN DESK | 01 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার