Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাড়ে ৫ ঘণ্টা পর রেললাইন ছাড়লেন বাকৃবির শিক্ষার্থীরা

BN DESK
09 October 2025, 09:39 AM পড়তে ১ মিনিট
সাড়ে ৫ ঘণ্টা পর রেললাইন ছাড়লেন বাকৃবির শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। টানা সাড়ে ৫ ঘণ্টা অবরোধের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে রেলপথ থেকে সরে যান তারা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বাকৃবি জব্বারের মোড় এলাকার রেলপথ থেকে এই অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে, এদিন দুপুর ১১টা ৫৫ মিনিটে বিক্ষোভ মিছিল করে রেলপথ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রেললাইনে বসে ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ময়মনসিংহ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে বেলা ১১টা ৫৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত রেল চলাচল বন্ধ ছিল। এতে ময়মনসিংহ স্টেশনে বলাকা, ফাতেমা নগরে মহুয়া, আউলিয়া নগরে জামালপুর এক্সপ্রেস, গফরগাঁওয়ে অগ্নিবীনা এবং মশাখালী স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস আটকা পড়ে। এ ঘটনায় চরম যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ থেকে সরে যাওয়ায় বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

সাড়ে ৫ ঘণ্টা পর রেললাইন ছাড়লেন বাকৃবির শিক্ষার্থীরা

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার