Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না : অর্থ উপদেষ্টা

BN DESK
10 October 2025, 01:52 PM পড়তে ১ মিনিট
সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেছেন, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব পড়ে। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না। 

আজ বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীতে এক সভায় উপদেষ্টা বলেন, রমজানকে সামনে রেখে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে দাম কমানোর জন্য। আসছে রমজানে তাই পণ্যের দাম বাড়বে না। তিনি জানান, রমজানের জন্য খেজুর, তেল, মসুর ডাল আমদানি করা হচ্ছে। কমানো হচ্ছে এসব পণ্যের ভ্যাট। এই প্রভাব জিনিসপত্রের দামের ওপর পড়বে। অর্থ উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে বর্তমানের সম্পর্কের যে টানাপোড়েন সেটা রাজনৈতিক। এই সম্পর্ক বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের ওপর প্রভাব পড়বে না।

তিনি বলেন, ভারত থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো ঠিকভাবে এবং সময়মত আসবে। চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেক্ষেত্রে ভারত, মিয়ানমার, থাইল্যান্ডের বিষয়ে আলোচনা হয়েছে। যে দেশ থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই চাল আমদানি করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না : অর্থ উপদেষ্টা

B
BN DESK | 04 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার