Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটের বিশ্বনাথে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 02:01 PM পড়তে ১ মিনিট

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সীমা (২৪) নামে এক হাফেজা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (৭ জুন) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত সীমা ওই গ্রামের ময়না মিয়ার মেয়ে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সীমা। পরে রাতের কোনো এক সময় বসতঘরের পাশে নির্মাণাধীন একটি ঘরের বারান্দায় গিয়ে ওড়না দিয়ে ফাঁস নেন বলে ধারণা করা হচ্ছে। সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ঘরের বারান্দায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই লাহিন মিয়া জানান, সীমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে সুস্থ করে তুলতে চিকিৎসকের পাশাপাশি অন্যান্য ধরনের চিকিৎসাও চলছিল। ঘটনার দিন রাতেও তাকে সিলেট শহরে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। এ ঘটনায় তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলেও জানান তিনি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: সিলেট বিশ্বনাথ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটের বিশ্বনাথে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 07 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার