Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে  রাজাগঞ্জ ইউনিয়ন শ্রমিক সভাপতিকে হত্যা 

BN DESK
02 September 2026, 12:53 PM পড়তে ১ মিনিট
সিলেটে  রাজাগঞ্জ ইউনিয়ন শ্রমিক সভাপতিকে হত্যা 

নিউজ ডেস্ক:   সিলেটের কানাইঘাট উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতিকে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত শিহাব উদ্দিন (৩৮) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে তিন থেকে চার ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়েছে।

কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. ফয়সল আহমদ অভিযোগ করেছেন, শিহাব উদ্দিনের ওপর হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

এলাকা: সিলেট কানাইঘাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে  রাজাগঞ্জ ইউনিয়ন শ্রমিক সভাপতিকে হত্যা 

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার