Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

BN DESK
11 March 2026, 10:00 PM পড়তে ১ মিনিট
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেট এলাকায় এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত রশিদ আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
আজ বুধবার (১১ মার্চ) ভোররাতে কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত আসামি  রশিদ আহমদ কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। 
 
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে নগরীর এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে এক নারীর গতিরোধ করেন তিনটি মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারী। এ সময় তারা ওই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। 
 
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) ভোরে অভিযান চালিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার একটি এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম  বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার