Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি

BN DESK
02 September 2026, 12:52 PM পড়তে ১ মিনিট
সিলেটে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি

সিলেটে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অর্ধকোটি টাকার ভারতীয়সহ চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।


আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ ও আজ ৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনস্ত সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, নোয়াকোট, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, লবিয়া, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক ও পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, শুটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজি বাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য- ৫০ লাখ ৭৩ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি

B
BN DESK | 07 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার