Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে এবার মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ

BN DESK
01 September 2026, 08:56 AM পড়তে ১ মিনিট
সিলেটে এবার মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ

সিলেটের সালুটিকর ভাটা এলাকায় মাটিচাপা অবস্থায় অন্তত ১১ ঘনফুটেরও বেশি পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এসময় জড়িত থাকার অভিযোগে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আজ রোববার (১৭ আগস্ট) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট-আরডিসি আশিক মাহমুদ কবিরের নেতৃত্বে অভিযানে নামে যৌথ বাহিনী। অভিযানে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানের এক পর্যায়ে ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙ্গিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পাওয়া যায়। জব্দকৃত পাথরের পরিমাণ আনুমানিক ১১ হাজার ঘনফুট বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। এর আগে, গতকাল ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে যৌথ বাহিনী।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে এবার মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার