Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

BN DESK
09 October 2025, 08:14 AM পড়তে ১ মিনিট
সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাত ২টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির বয়স ছিল ৮০ বছর। তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারে। তিনি করোনা ছাড়া আরও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন।

এর আগে, গত ২৬ জুন সন্ধ্যায় একই হাসপাতালে করোনায় আক্রান্ত আরেক বৃদ্ধা মারা যান। চলতি মৌসুমে এ নিয়ে সিলেটে করোনায় দুজনের মৃত্যু হলো।

 

এদিকে, বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষা করে নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনজন করোনা রোগী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার