Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে কেএফসি ভাঙচুর

BN DESK
02 September 2026, 12:48 PM পড়তে ১ মিনিট
সিলেটে কেএফসি ভাঙচুর

মফস্বল ডেস্ক : গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটে জনতার মিছিল থেকে কেএফসিতে ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরীর মীরবক্সটুলা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় রেস্তোরাঁটিতে ব্যাপক ভাঙচুর ও ভেতরে থাকা ইসরায়েলি কোম্পানির বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। পরে রেস্তোরাঁটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।


এর আগে জোহরের নামাজের পর থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সেখান থেকে জনতার ব্যানারে বিশাল একটি মিছিল জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পয়েন্ট ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। সেখান থেকে অসংখ্য মানুষ মীরবক্সটুলা এলাকার কেএফসির সামনে অবস্থান নিয়ে মিছিল ও বিক্ষোভ করেন। একপর্যায়ে মিছিল থেকে কেএফসি ভাঙচুর শুরু করেন তারা। এসময় উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটির ভেতরে গিয়ে কোমল পানীয় নষ্ট করে বিক্ষোভ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

 

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে কেএফসি ভাঙচুর

B
BN DESK | 07 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার