Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

BN DESK
02 September 2026, 03:12 PM পড়তে ১ মিনিট
সিলেটে কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

সিলেটে প্রায় কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৬০০ পিস ভারতীয় সুপারি, ৩২০ প্যাকেট ভারতীয় বিড়ি, ৭০ কেজি গুরা মেহেদী, ৮১ বোতল ভারতীয় মদ, ২ বোতল বিয়ার, ৪ হাজার কেজি বাংলাদেশি রসুন, একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ট্রলি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১২ টি নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য- ৯৪ লাখ ১৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

B
BN DESK | 08 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার