Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে খালে মিলল যুবকের লাশ

BN DESK
02 September 2026, 02:41 PM পড়তে ১ মিনিট
সিলেটে খালে মিলল যুবকের লাশ

সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দিগ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত নাজিম উদ্দিন ওই গ্রামের শহিদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,  মঙ্গলবার সকালে কাঠালবাড়ি কান্দিগ্রামের দক্ষিণ পাশের একটি খালে নাজিম উদ্দিনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত নাজিমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে খালে মিলল যুবকের লাশ

B
BN DESK | 06 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার