Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক জন নিহত

BN DESK
02 September 2026, 12:54 PM পড়তে ১ মিনিট
সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক জন নিহত

নিউজ ডেস্ক:  সিলেট নগরীর শাহী ঈদগাহ ভ্যালি সিটি আবাসিক এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে  এই ঘটনা ঘটে।

নিহত তুষার আহমদ চৌধুরী নগরীর অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরী ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিলেন। তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘‘ছাত্রলীগের দুটি গ্রুপের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে তুষারকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। এতে আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

এলাকা: সিলেট সিলেট সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক জন নিহত

B
BN DESK | 16 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার