Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে জাল প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে এক ছাত্রী ধরা

BN DESK
02 September 2026, 12:47 PM পড়তে ১ মিনিট
সিলেটে  জাল প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে এক ছাত্রী  ধরা

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে জাল এডমিট কার্ড (প্রবেশপত্র) নিয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন এক ছাত্রী।বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে।

জাল এডমিট কার্ডসহ মোছা. তাহমিনা আক্তার নামের ওই ছাত্রীকে আটক করেন ডিউটিরত শিক্ষকরা। পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন।

 আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাই/বাচাইয়ের সময় ডিউটিরত শিক্ষকের চোখে ধরা পড়ে, দুটি এডমিট কার্ডে একই রোল নম্বর ও তথ্য রয়েছে। দুজনই নিজেদের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন। যাচাই-বাছাই শেষে প্রকৃত পরীক্ষার্থী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, আর ভুয়া এডমিট কার্ডসহ ধরা পড়েন তাহমিনা।

জিজ্ঞাসাবাদে তাহমিনা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফি দিতে না পারায় তার ভাই এক দালালের মাধ্যমে টাকা জমা দেন এবং সেখান থেকেই এডমিট কার্ড সংগ্রহ করেন। পরে কেন্দ্রে এসে বুঝতে পারেন, সেটি ছিল জাল।

তিনি বলেন, আমি কিছুই জানতাম না, সবকিছু আমার ভাই করেছে। এখন তিনি হাসপাতালে ভর্তি।

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন সারাবাংলাকে জানান, ছাত্রীটি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মানবিক বিবেচনায় তাকে পরিবারের ,দেওয়া হয়েছে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে জাল প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে এক ছাত্রী ধরা

B
BN DESK | 26 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার