Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

BN DESK
02 September 2026, 12:52 PM পড়তে ১ মিনিট
সিলেটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক:  সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল সড়কের কাটাগাঙ নামক স্থানে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার ডিবিরহাওড় এলাকার মৃত আলী আহমেদের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো. তোফায়েল (২৬)।

এ ঘটনায় সাব্বির আহমদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। সাব্বির উপজেলার বিরাখাই এলাকার জালাল আহমেদের ছেলে। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে হালকা বৃষ্টির সময় মোটরসাইকেল যোগে তিন যুবক জৈন্তাপুর যাচ্ছিলেন। উপজেলার কাটাগাঙ এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সড়কে ছিটকে পড়ে দেলওয়ার ও তোফায়েলের মৃত্যু হয়েছে। এসময় স্থানীয়রা সাব্বির আহমদ নামে এক যুবককে আহতাবস্থায় সিলেট পাঠিয়েছেন। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন।

তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার পর যান চলাচল কিছুটা বিঘ্ন হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এলাকা: সিলেট জৈন্তাপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 23 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার