Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

BN DESK
02 September 2026, 12:47 PM পড়তে ১ মিনিট
সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক:  সিলেটের এয়ারপোর্ট সড়কে লাক্কাতুরা চা বাগানের সামনে ট্রাকচাপায় তানজিল করিম (১৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার আরও দুই সঙ্গী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিল করিম সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামের রেজাউল করিম রাজনের ছেলে। 

পুলিশ জানায়, মোটরসাইকেল চালিয়ে দুই সঙ্গী নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন তানজিল করিম। লাক্কাতুরা চা বাগানের সামনে তার পাশাপাশি চলছিলো একটি সিএনজিচালিত অটোরিকশা। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল এবং পরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তানজিল মারা যায়। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, ‘আরিফ নামের ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এলাকা: সিলেট সিলেট সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

B
BN DESK | 14 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার