Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে তালাবদ্ধ বাসা থেকে গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 02:43 PM পড়তে ১ মিনিট
সিলেটে তালাবদ্ধ বাসা থেকে  গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি : সিলেটে একটি বাসা থেকে এক প্রবাসীর স্ত্রীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে সিলেট নগরীর শাহজালাল উপশহর ই ব্ল­কের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম সুমাইয়া জান্নাত সুমি (২২)। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই গ্রামের শাহ মইনুর রহমানের মেয়ে।

জানা যায়, নিহত সুমি কিছুদিন আগে ওই বাসা ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তার স্বামী ফ্রান্স প্রবাসী বলে মালিককে জানিয়েছিলেন। বাসায় তিনি বেশিরভাগ সময় একাই থাকতেন। মাঝে মধ্যে তার এক ছোট ভাই ও এক ছোট বোন তার সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে ওই ঘর থেকে উৎকট দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে বুধবার ভোর ৪টার দিকে দরজা ভেঙে গলিত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, মরদেহটি পচে-গলে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। ময়নাতদন্ত শেষে বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে তালাবদ্ধ বাসা থেকে গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

B
BN DESK | 28 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার