Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

BN DESK
02 September 2026, 01:31 PM পড়তে ১ মিনিট

সিলেটে যৌথ অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ পাথরবোঝাই ৪১টি ট্রাক্টর আটক করেছে ৪৮ বিজিবি। এ সময় ছয়জনকে আটক করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টার পর সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কালাসাদেক বিওপির নেতৃত্বে, কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির সমন্বয়ে একাধিক বিশেষ দল গঠন করে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের প্রাথমিক পর্যায়ে অবৈধ বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ৩৪টি ট্রাক্টরসহ আনুমানিক সাত হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।

পরবর্তীতে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযানে আরও সাতটি ট্রাক্টরসহ ছয়জনকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধভাবে উত্তোলন করা পাথরসহ ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর ও ছয়জনকে আটক করা হয়। আটক করা ট্রাক্টরসহ ছয়জনকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

B
BN DESK | 20 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার