Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

BN DESK
02 September 2026, 01:51 PM পড়তে ১ মিনিট
সিলেটে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক:  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার  ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনকালে মাটিচাপায় লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

লিটন মিয়া উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মিয়া প্রতিদিনের মতো ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যান। এ সময় মাটি ধসে পড়লে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 13 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার