Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের চারজনের 

BN DESK
02 September 2026, 01:00 PM পড়তে ১ মিনিট
সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের চারজনের 

মফস্বল ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (১৮ মার্চ) দুপুর পৌণে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্তে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), নন্দ পাত্রের স্ত্রী সাবিতি পাত্র, কৃষ্ণ পাত্রের স্ত্রী সুষ্মিতা পাত্র, সুকেন্দু পাত্রের ছেলে ঋতু পাত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় সিলেট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, ওই পরিবারের সদস্যরা এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। 

এদিকে দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলামসহ পুলিশ ফোর্স, তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের চারজনের 

B
BN DESK | 18 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার