Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ জন গ্রেফতার

BN DESK
11 March 2026, 09:09 PM পড়তে ১ মিনিট

সিলেট নগরীর একটি পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে এক কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এক বিশেষ অভিযান চালিয়ে এই তিন আসামিকে আইনের আওতায় আনে।

গ্রেপ্তাররা হলেন– সিলেট নগরীর চৌকিদেখি এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম আহমদ (২১), ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ (১৯) এবং মৃত আব্দুল জব্বার বাবলুর ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ মার্চ) বিকেলে ইফতারের প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগে চৌকিদেখি এলাকার ‘মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে’ মোটরসাইকেলে তেল নিতে আসেন কয়েকজন যুবক। এ সময় তারা সিরিয়াল ভেঙে আগে তেল নিতে চাইলে পাম্পের কর্মচারী মিঠু গোয়ালা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

এই ঘটনার পর পাম্পের অন্য এক কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মামলার এজাহারভুক্ত এই তিন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ জন গ্রেফতার

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার