Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা

BN DESK
10 October 2025, 06:38 AM পড়তে ১ মিনিট
সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা

মফস্বল ডেস্ক : সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ক্বীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডালিম (৩৫) ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের বাসিন্দা লোকমান মিয়ার ছেলে।

পুলিশের ধারণা, ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবককে ছুরি দিয়ে আঘাত করে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায় ঘাতক। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাকে ধরতে এগিয়ে আসার সাহস পায়নি। পরে প্রত্যক্ষদর্শীরা আহত ডালিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মরদেহ তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার