Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে ফুটবল খেলা দেখার সময় তর্কের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

BN DESK
02 September 2026, 02:07 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত যুবক আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। অভিযুক্ত হলেন পারভেজ আহমদ (৩২)। তিনিও একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।

জকিগঞ্জ থানা পুলিশ জানায়, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার শেষ সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। একপর্যায়ে পারভেজ ঘর থেকে ছুরি এনে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, এ ঘটনার পর পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: সিলেট জকিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে ফুটবল খেলা দেখার সময় তর্কের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

B
BN DESK | 02 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার