Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে বাস–অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৪

BN DESK
02 September 2026, 01:47 PM পড়তে ১ মিনিট
সিলেটে বাস–অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিউজ ডেস্ক:  সিলেটে দক্ষিণ সুরমার উপজেলার লালারগাঁও নামক স্থানে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ আহত হয়েছেন চারজন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনজব উল্লাহার ছেলে রুহুল আমিন (২৬) ও ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)। আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর সিলেট নগরীর কিনব্রিজের সামনে থেকে ৫ জন যাত্রী একটি অটোরিকশা ভাড়া করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেন। পথে দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সিলেট-ঢাকা মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে বাস–অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৪

B
BN DESK | 15 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার